শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সিসিক নির্বাচন নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি হুশিয়ারী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রকাশ্যে-অপ্রকাশ্যে কাজ করা থেকে বিরত থাকার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তারা।

সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল সাক্ষরিত এক বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান বলেন, আওয়ামী বাকশালী শাসনে বিধ্বস্ত গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়ে যাচ্ছে।

তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বর্তমান আওয়ামী সরকার ও তার মদদপুষ্ট নির্বাচন কমিশনের অধীনে সব ধরনের নির্বাচন বর্জন করেছে। এরপরও সিদ্ধান্ত অমান্য করায় সিলেটে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এসব বহিষ্কৃত নেতার পক্ষে কিংবা কোনো প্রার্থীর পক্ষে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বহিষ্কৃত নেতা ছাড়াও অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain