শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা

সিলেটে আরও বেড়েছে নদ-নদীর পানি-তবে বন্যার শঙ্কা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঈদের আগের দিন থেকে টানা বৃষ্টিপাতে সিলেটে নদ-নদীর পানি গতকাল শুক্রবার থেকে আরও বৃদ্ধি পেয়েছে। তবে কোনো নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। এমন বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকা ও জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বন্যার শঙ্কায় পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে সিলেট জেলা প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত চার দিনের অব্যাহত বৃষ্টিতে সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, ধলাই, জাদুকাটাসহ ছোট-বড় সব নদীর পানি কিছুটা বেড়েছে।

ঈদের আগের দিন থেকে সিলেটের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আজ শনিবার (১ জুলাই) সকাল থেকেও তা অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাত আরও তিন-চার দিন অব্যাহত থাকবে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তীকালে ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের অবস্থায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain