শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিসিক কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০ টায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সাথে নগর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এদিন সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছে এই প্রতিনিধিদল।

নির্বাচনকালীন সিলেটে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করবে বলে জানান ইইউ প্রতিনিধিরা। বৈঠকে তারা সিটি করপোরেশনের সহযোগিতা প্রত্যাশা করেন। সিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক।

দুই সপ্তাহের সফরে বাংলাদেশ এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। গত শনিবার থেকে রোববার ভোরের মধ্যে আলাদাভাবে বাংলাদেশ আসে দলটি। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে।

সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন ২০২৩ এর, ফার্স্ট সেক্রেটারি (পিলিটিক্যাল) সেবাস্টিন রিগার ব্রণ, নির্বাচন ও রাজনীতি বিষয়ক এক্সপার্ট দিমিত্রা আয়ানউ, সিকিউরিটি এক্সপার্ট ইয়ান মিলার, লিগ্যাল এক্সপার্ট ক্রিস্টিনা আলভেস, লজিস্টিক এক্সপার্ট ক্রিস্টপার চ্যামেইন, প্রোগ্রাম ম্যানেজার মেরি-হেলিন এন্ডারলিন, তানজা নাদের, সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ ও আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান।

এর আগে ২০১৮ সালে বাংলাদেশের নির্বাচন কমিশন চিঠি দিলেও নির্বাচনী পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain