শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিক টিপুর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ ফটোগ্রাফার ও সিলেট মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এ অধ্যায়নরত সাংবাদিক নিজাম উদ্দিন টিপুর মুক্তির দাবিতে রবিবার সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সাংবাদিক নিজাম উদ্দিন টিপুর বড়ভাই ২০নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়া, সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মোঃ ইসলাম আলী, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আনিসুর রহমান তিতাস, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম. এ মালেক, গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক জামাল আহমদ, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক নিজাম উদ্দিন টিপুর ছোট ভাই হিলাল উদ্দিন শিপু, মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু সিলেট মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তাকে ষড়যন্ত্রমুলকভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার শিক্ষাজীবন হুমকির মুখে। তার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে মানবতার মা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain