শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

লন্ডন পৌঁছালেন সিসিকের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গিয়েছেন।তিনি বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।

সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

এর আগে বুধবার সকালে তিনি সিলেট থেকে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন।

আগামী পাঁচ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
গত ৩ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain