শিরোনাম :
২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

“দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মোড়ক উম্মোচন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের কৃতি সন্তান তরুণ লেখক মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী লিখিত “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে ঢাকার মিরপুরস্থ জামিআ রাব্বানিয়া নূরুল উলুম মাদরাসার মিলনায়তনে এ মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারী মাওলানা ফখরুদ্দীন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সূচনা বক্তব্যে “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের লেখক মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী বলেন, নামায অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত। তাই সঠিকভাবে নামাযের রুকনগুলো আদায় করার জন্য মাসআলাগুলো জানাও আবশ্যক।
লেখক বলেন, নামাযের কিছু ক্ষেত্রে মাযহাবগত ভিন্নতা রয়েছে। নিঃসন্দেহে সকল মাযহাবের নামাযই দলীলের আলোকে সুন্নাহ মোতাবেক আদায় হচ্ছে। কিন্তু আমরা যেহেতু হানাফী মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী নামায আদায় করে থাকি, তাই উক্ত বইটিতে আমি হানাফী মাযহাবের মাসআলা ও দলীলের আলোকে সুন্নাহ সম্মত পদ্ধতিগুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছি। যাতে করে সাধারণ মুসল্লিগণ কোন প্রকার সন্দেহ বা সংশয় ছাড়াই সুন্দরভাবে নামায আদায় করতে পারেন। তিনি আরও বলেন, আমি আশাবাদী বইটি সকলেই সংগ্রহ করে রাখবেন এবং পড়বেন ইনশাআল্লাহ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামিয়াতুন নূর আল কাসেমীর প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, “দলীলের আলোকে আমাদের নামায” বইটি সর্বসাধারণ মুসল্লিদের জন্য খুব উপকারী, সবারই এই বই সংগ্রহে রাখা উচিত যাতে করে কোন বাতিল আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে।
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষন একাডেমির মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান সিকদার কাসেমী বলেন, যুগ যুগ ধরে বাতিল ফিরকারা ইসলামের বিরুদ্ধে কাজ করে আসছে। আর আহলে হাদীসরা ১৮৬৩ থেকে মানুষের মধ্যে সহীহ হাদীস পালনের নামে সাধারন মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, তাই “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মত বাতিলদের বিরুদ্ধে ছোট ও সংক্ষিপ্ত আরও বই প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, নামায যদি সুন্দরভাবে পড়তে পারেন তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। এসময় তিনি লেখককে উৎসাহিত করেন এবং দোয়া করেন।
দেওয়ান মসুদ রাজা চৌধুরী ও লন্ডনের বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত “দলীলের আলোকে আমাদের নামায” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মুফতী মোস্তফা কামাল, মুফতী জাবের কাসেমী, মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, মুফতী সুলতান মাহমুদুর রহমান, মাওলানা শাহ আলম, মাওলানা জিসান তাকি, মাওলানা ফাহাদ আল ইসলাম, মুফতী আরিফুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain