শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

কাইয়ুম চৌধুরীর শয্যাপাশে মির্জা ফখরুল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী’কে দেখতে হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তাঁকে দেখতে যান বিএনপি মহাসচিব।

এসময় তিনি কাইয়ুম চৌধুরীর শারীরিক অবস্হা ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং বেশ কিছু সময় তাঁর পাশে থেকে শারিরীক অবস্থার উন্নতি দেখে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। ব্যস্ততার মধ্যেও হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে তিনি বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ রাখতেন বলে জানান হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে উপস্থিত থাকা বিএনপির দায়িত্বশীলরা।

উল্লেখ্য, সিলেটে (৯ জুলাই) বিএনপির তারুণ্যের সমাবেশ শেষে আলীয়া মাদ্রাসা মাঠেই অসুস্থ হয়ে পড়েন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। দুই দিন সিলেটে চিকিৎসার পর কোন উন্নতি না হওয়ায় পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসার অনেক উন্নতি হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain