শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

এসএসসির ফল: পাসে শীর্ষে বরিশাল, পিছিয়ে সিলেট শিক্ষাবোর্ড

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। শুক্রবার সকাল নয়টায় গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হয়। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা বোর্ড ৭৭ দশমিক ৫৫; চট্টগ্রাম বোর্ড ৭৮ দশমিক ২৯; কুমিল্লায় ৭৮ দশমিক ৪২; বরিশালে বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮; ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯; রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯; যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭; চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯; দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪; সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ।

শিক্ষাবোর্ডভিত্তিক পাসের হার বিশ্লেষণে দেখা যায়, পাসের হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে বরিশাল শিক্ষাবোর্ড, এবং পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষাবোর্ড।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ।

২০২৩ সালে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। নয়টি শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে মোট ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, মানবিক বিভাগ থেকে ৮ লাখ ২৩ হাজার ৮৮৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ৮০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

দাখিলে বা মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন শিক্ষার্থী এবং এসএসসি/দাখিলে (ভোকেশনাল) মোট ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এ বছর দেশের বাইরে আটটি কেন্দ্রে এসএসসি ও সমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৩ সালে সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain