শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আন্তজেলা গরু চোর দলের সদস্য সালেহ আহমদ নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে আন্তজেলা গরু চোর দলের সদস্য সালেহ আহমদ (২৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। সে উপজেলার হাইডর (আমবাড়ি) গ্রামের আলাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি চুরির মামলার ওয়ারেন্টসহ (মুলতবী) আরও ৬টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা ১১ বস্তা কাপড় ও ২ টি রাম দা উদ্ধার করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্য রাতে গোয়াইনঘাট সদর ইউনিয়নের উনাই হাওরে ডাকাত এসেছে বলে জানতে পেরে হাওরের পার্শ্ববর্তী আলীর গ্রাম, দেওয়ার গ্রাম ও লাবু গ্রামের লোকজন ডাকাতদল সন্দেহে একটি ইঞ্জিন চালিত নৌকা ঘেরাও করে। পরে ওই ইঞ্জন নৌকায় সালেহ আহমদকে পেয়ে গ্রামবাসী গণপিটুনি দেয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালেহ আহমদকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, সালেহ আহমদ কুখ্যাত গরু চোর দলের সক্রিয় সদস্য ছিল, তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলার ওয়ারেন্ট (মুলতবী) ও আরও ৬ টি মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain