শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

চুনারুঘাটে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২৯ জুলাই) ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন: বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের রফিক মিয়ার পুত্র অলি মিয়া (২৮) একই এলাকার আব্দুল হাইর পুত্র রিয়াজুল হক (৩১)। গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, অজ্ঞান পার্টির একটি চক্র চুনারুঘাট সহ জেলার বিভিন্ন এলাকার লোকদের সঙ্গে নিয়ে চেতনানাশক স্প্রে দিয়ে বিভিন্ন বাসাবাড়িতে চুরিসহ নানা অপরাধ করে আসছিল। চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সঙ্গে অনেকেই সম্পৃক্ত। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain