শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেট-সুনামগঞ্জ সড়কে কার-বাস সং ঘর্ষ, প্রাণ গেলো এনজিও কর্মকর্তার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এনজিও সংস্থা ‘ইরা’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের (৬৫) মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকার মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম সুনামগঞ্জ সদর থানার উকিলপাড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে।

এ ঘটনায় কারচালক আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকায় গেলে সুনামগঞ্জ থেকে আসা সিরাজুল ইসলামের প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ মারা যান। আহত হন তার কারচালক।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধর করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল কবির।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain