শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে মহান বিজয় দিবসে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ’র শীতবস্ত্র দান কর্মসূচি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট’র উদ্যোগে যুব পরিষদ’র সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়ার সঞ্চালনায় “শীতবস্ত্র দান কর্মসূচি ” চট্টগ্রামের ঐতিহ্যবাহি ফটিকছড়ি উপজেলাধীন হাইদচকিয়া নিবাসী প্রয়াত অজিত বড়ুয়া ‘র স্মরণে তাঁরই সুযোগ্য সন্তান অরুপ বড়ুয়ার অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেটের নবাবরোডস্থ আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এডভোকেট মঈন উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মোঃ তালেব, সিলেট- চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ’র সহ সভাপতি দিলু বড়ুয়া, অংশুপ্রু মারমা, পলাশ বড়ুয়া, সহ মহিলা সম্পাদিকা শেলু বড়ুয়া, শিমুল বড়ুয়া প্রমুখ।
“শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, মানবতায় হউক চির অম্লান” এ মহা মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সিলেট জাতীয় জনক বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেটে শীতার্ত ৫০ পরিবারের মাঝে মানবতার উপহার বিতরণ হিসেবে শীতবস্ত্র দান কর্মসূচি সম্পন্ন করেন।

কর্মসূচি বাস্তবায়নে যৌথভাবে সহযোগিতায় ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain