শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

প্রেমে রাজি না হওয়ায় জুসে বিষ মিশিয়ে স্কুলছাত্রীর প্রাণ হরণ!

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জকিগঞ্জে এক স্কুলছাত্রীকে (১৫) জুসের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে প্রাণে মারার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়।

এর আগে গত ১৯ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে বিষ মিশানো জুস খাওয়ানো হয় ছাত্রীকে। ঘটনাটি জেলার জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নিহত স্কুলছাত্রীর পিতা।

মামলা সূত্রে জানা গেছে, গণিপুর গ্রামের রশিদ আলীর ছেলে কালন আহমদ (২২) একই গ্রামের জামাল উদ্দিনের স্কুল পড়–য়া কিশোরী মেয়েকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। এ বিষয়ে স্কুলছাত্রীর পিতা কালনের অভিভাবকদের কাছে নালিশ করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে দিন দিন কালনের উত্যক্ততা বেড়ে চলে।

এক পর্যায়ে গত ১৯ জুলাই সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে কালন একটি জুস দিয়ে সেটি পান করতে বলে। মান-ইজ্জতের ভয়ে সে সময় স্কুলছাত্রী সেই জুস পান করে বিদ্যালয়ে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তার শারীরিক অবস্থা খারাপ করলে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে এবং পরিবারের লোকদের বিষয়টি জানায়। অসুস্থ স্কুলছাত্রীর পিতা তাকে নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল এবং সব শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। কিন্তু ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মৃত্যুবরণ করেন। ময়না তদন্ত শেষে বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন- স্কুলছাত্রীকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে প্রাণে মারার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে আমরা খুঁজছি। তবে সে এলাকায় নেই। তার মুঠোফোনের অবস্থানও শনাক্ত করা যাচ্ছে না। তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain