শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

গোয়াইনঘাটে যুবকের দা’য়ের কোপে এক নারী নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাটে যুবকের দা’য়ের কোপে আয়শা সিদ্দিকা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের ছিদ্দিকুর রহমান (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা সিদ্দিকা উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মো. আবু হাসানের স্ত্রী। আয়শা তার স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। গত কয়েকদিন আগে সে উত্তর প্রতাপপুর এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আয়শা সিদ্দিকার নামে মানবপাচার আইনে একটি মামলা রয়েছে। তবে ছিদ্দিকুরের সঙ্গে কি-নিয়ে বিরোধের জেরে খুন হয়েছে সেটি প্রাথমিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সকালে আয়েশা সিদ্দিকা বাড়ির পাশে ছিল। এ সময় ছিদ্দিকুর রহমান সেখানে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছিদ্দিকুর রহমান ধারালো অস্ত্র দিয়ে আয়শাকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আয়শাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, খুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিদ্দিকুর রহমান নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ছাড়াও হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain