অনুসন্ধান নিউজ :: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলার আহবায়ক কমিটি এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক মো. আব্দুল আহাদ, আহবায়ক কমিটির সদস্য নিয়াজ মো. আজিজুল করিম, আহমেদুর রব, ফোয়াদ বিন রশীদ, মনজুর আহমদ, নুরুল ইসলাম সুমন, রিয়াদ রহমান, হোসেইন আহমদ, মিছবাহ তালুকদার, ইমরান খান রায়হান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান দুদু, সদস্য হোসেন আহমদ, আবুল হোসেন, আব্দুস সোবহান, রাসেল আলী, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ সভাপতি লুৎফুর রহমান লিলু প্রমুখ। বিজ্ঞপ্তি