শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে একসঙ্গে পাঁচ যানবাহনের সংঘর্ষ, ঝরল ১ প্রাণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলায় আহমদ নগরে সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে খলিলুর রহমান (৪৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাহ্মণশাসন গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের আহমদনগরে একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজিচালত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলচালক খলিলুর রহমান।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর ফায়ার স্টেশনে দায়িত্বরত মোহাম্মদ মুহিবুল ইসলাম বলেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনা ঘটে। পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain