শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

স্ত্রী হত্যার দায়ে বিয়ানীবাজারের যুবকের মৃত্যুদণ্ড

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে স্ত্রী হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রবিবার (৬ আগস্ট) সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত যুবকের নাম সিদ্দিক আহমদ (৩৫)। সে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শগ্রামের (ঢেউনগর) মৃত মনসব আলীর ছেলে। আদালতের পিপি নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ১৩ মে রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামের শ্বশুরবাড়িতে স্ত্রী আলিমা বেগমকে ছুরিকাঘাত করেন সিদ্দিক আহমদ। মেয়ের চিৎকার শুনে শাশুড়ী ফুলতেরা বেগম এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করেন সিদ্দিক। এতে ঘটনাস্থলেই মারা যান আলিমা। এ ঘটনায় আলিমার বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২১ সালের ২৯ জুলাই সিদ্দিক আহমদকে একমাত্র আসামী করে আদালতে অভিযোগপত্র দেন গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক খালেদ মিয়া। ২০২২ সালের ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মামলার ২১ জন স্বাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক রায় ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain