শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ২২৮৭ জন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দেশের একজন মানুষও যাতে ভূমি ও গৃহহীন না থাকেন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে বুধবার (৯ আগস্ট) চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সিলেট বিভাগে ২ হাজার ২৮৭ জন ভূমি ও গৃহহীন পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘মাথা গোঁজার ঠাঁই’।

সিলেট জেলা প্রশাসন সূত্র জানায়- মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ২২ হাজার ১০১ জন ভূমি ও গৃহহীন পাবেন ঘর। এর মধ্যে সিলেট বিভাগের ৪ জেলায় ২ হাজার ২৮৭টি ঘর প্রদান করা হবে।

বুধবার এসব ঘর হস্তান্তর করা হবে। সিলেটে অনুষ্ঠিতব্য ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুধবার সকালে এ অনুষ্ঠানের মাধ্যমে ঘর হস্তান্তরের উদ্বোধন করবেন।

সিলেট জেলা প্রশাসন সূত্র আরও জানায়- ৪র্থ পর্যায়ের ২য় ধাপে সিলেট জেলায় ৫৫৬টি ‘ক’ শ্রেণির ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। এর মধ্যে সিলেট সদর উপজেলায় ১৭৫, বালাগঞ্জে ৪৬, বিয়ানীবাজারে ১৮, বিশ্বনাথে ৭১, কোম্পানীগঞ্জে ১৫, গোলাপগঞ্জে ৮৮, জকিগঞ্জে ৩০ এবং ওসমানীনগর উপজেলায় ৩০টি ঘর প্রদান করা হবে।

এছাড়া জেলার বিশ্বনাথ উপজেলার প্রতিবন্ধীদের মধ্যে হস্তান্তর করা হবে বিশেষ বরাদ্দের ৪১টি ঘর।

চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর প্রদানের মাধ্যমে জেলার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় কোনো ভূমি ও গৃহহীন থাকছেন না। তাই এসব উপজেলাকে বুধবার ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain