শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কমিশনের মিলাদ মাহফিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি। সোমবার (১৪ আগস্ট) জোহর নামাজের পর হযরত শাহ্ জালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও সংগঠনের অফিসে শোক সভা অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তের উত্তরাধিকার ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন ও সুস্থতা কামনাসহ বিশ্ব শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
মিলাদ মাহফিলের পর নগরীর মির্জাজাঙ্গালস্থ অফিসে শোক সভায় সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদির। সাধারণ সম্পাদক জাবেদ এমরানের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খাঁন, অর্থ সম্পাদক শহিদ আহমদ খাঁন সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হযরত শাহ্ জালাল (রহ:) মাজারের খাদেম হাফিজ মোহাম্মদ আব্দুল কাদির। পরে মাজার প্রাঙ্গণে মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain