শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রকামী মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট, বুধবার বাদ আছর সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর আবু তোরাব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ দেশবরেণ্য আলেম দেলোয়ার হোসাইন সাঈদীর আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ-জাতি ও সর্বস্তরের নির্যাতিত মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে, ভোটাধিকার ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে গণতন্ত্রকামী মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্হতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, মহানগর যুবদলের সাবেক সফল আহবায়ক নজীবুর রহমান নজীবের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদ্দোজা বদর, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোয়াইব আহমদ সুয়েব, ১৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কামাল আহমদ, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল, সহ-সভাপতি জাহেদুর রহমান বাবু, নিজাম উদ্দিন বাবুল, সেলিম আহমদ, শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ পাবেল, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, আলাল আহমদ, আব্দুল হাসিম জাকারিয়াসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain