শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগর কৃষক দলের দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১৬ আগস্ট বুধবার বিকালে দরগাহে হযরত শাহজালাল রহঃ জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যান, মহানগর কৃষক দলের আহবায়ক সাবেক সিটি কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, জেলার সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম দুলু, মহানগরের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক ফারুক মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল আমিন নুরুল, গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দীন, কানাইঘাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব এম শাহীন আহমদ, মহানগর কৃষকদল নেতা আমীর হোসেন, শামীম আহমদ, ময়নুল হক স্বাধীন, তাহের আলী সুমন, নুরুল ইসলাম, সফিক আহমদ চৌধুরী, মহানগরের ৭নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক পলাশ আহমদ চৌধুরী, ১০নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, ১১নং ওয়ার্ড সভাপতি মন্তাজ আহমদ, ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়াইয়া চৌধুরী, কৃষকদল নেতা আব্দুল খালিক, শামিম আহমদ সুমন, ফখরুল ইসলাম, মুসলেহ উদ্দিন, আবুল কালাম, বেলাল আহমদ, এহছান চৌধুরী, ৬নং লালাবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীঘায়ূ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain