শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগের পদযাত্রা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ২০০৫ সালের ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস ও মৌলবাদের বিরোধী পদযাত্রা এবং সমাবেশ করেছে সিলেট জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নগরীতে পদযাত্রা শুরু করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় সিলেট ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর নেতৃত্বে পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিলেট ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। এখানে কোনো রকম জঙ্গিবাদের স্থান হবে না। এই বাংলাদেশে কোনো মৌলবাদী ও নৈরাজ্যকারীদের স্থান হবে না। এই বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।
সিলেট জেলা সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, ২০০৫ সালে আজকের দিনে সারা দেশে একযোগে যে সিরিজ বোমা হামলা ঘটিয়েছিল তারই প্রতিবাদে আজকের পদযাত্রা, বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ পরবর্তী সমাবেশ। আমরা এই আগস্ট শোকের মাসে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব শহিদদের হারিয়েছি আর এই শোকের মাসেই বিএনপি জোট দেশকে অস্থিতিশীল করতে বারবার বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত হানার চেষ্টা করেছে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain