শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

সিলেট মহানগর ও জেলা ইসলামী ছাত্র মজলিসের সহযোগী সদস্য প্রার্থী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার সহযোগী সদস্য প্রার্থী সমাবেশ গত ১৮ আগষ্ট, শুক্রবার, সিলেট মহানগর মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরীর সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে ও পূর্ব জেলা সভাপতি রুহুল আমীন এবং পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরানের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে এদেশের অধিকাংশ ছাত্র সমাজ নৈতিক গুণাবলি হারিয়ে জীবন যুদ্ধে দিশেহারা অবস্থায় আছে। তারা পড়াশোনা ছেড়ে নানা অপরাধের সাথে যুক্ত হয়ে পড়েছে। ছাত্র সমাজকে সুস্থ ও সুন্দরের পথে আহবানে ছাত্র মজলিস দায়িত্বশীলদের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
সহযোগী সদস্য প্রার্থী সমাবেশে শুরুতে দারসুল কোরআন পেশ করেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি মোঃ আজমল হোসেন, সিলেট পূর্ব জেলা বায়তুলমাল ও প্রশিক্ষণ সম্পাদক এমাদ উদ্দিন, মহানগর অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, পূর্ব জেলা মাদ্রাসা ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইমরান হুসাইন, সিলেট পশ্চিম জেলা বায়তুলমাল সম্পাদক নাসিম আহমদ সোহাগ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুকিত, মাহবুবুর রহমান, আব্দুর রাহিম প্রমূখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain