শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

সাম্যবাদী দল জেলা কমিটির উদ্যোগে কমরেড আফরোজ আলীর মৃত্যুবার্ষিকী পালন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) কেন্দ্রীয় কমিটির সদস্য, সমাজ পরিবর্তনে আজীবনের নিবেদিত প্রাণ কমরেড আফরোজ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুর ২টায় ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদ হলে জেলা কমিটির উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় কমরেড আফরোজ আলীর দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরপবতা পালন করা হয়।
বক্তারা বলেন, কমরেড আফরোজ আলী কৈশোরে যে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেই সাম্যবাদ-সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল ছিলেন। শোষণ, দুর্নীতি ও লুঠপাটমুক্ত সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তবেই কমরেড আফরোজ আলীর স্মৃতি চিরজাগরুক থাকবে।
সিলেট জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ব্রজগোপাল এর সভাপতিত্বে ও সজল রায়ের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল।
এছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, সাবেক শিক্ষক আব্দুস সাত্তার, আবুল কালাম, চম্পা ভট্টাচার্য্য, সেলিম আহমদ, আব্দুল মালিক, শুভ ভট্টাচার্য্য, ধীমান সিংহ, সুমাইয়া জাকিয়া পুতুল, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের আমিন, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain