শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন উদ্যোগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় ৫০০শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়া ডাঙ্গা, পুরানগড় ইউনিয়নের ফকিরখীল, বৈতরনী, মনেয়াবাদ, বাজালিয়া বিয়াইন বাজার, কেরানীহাট উত্তর ডেমশা, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ উপজেলার কালিয়াস সহ বন্যার্ত অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কায়কোবাদ ওসমানী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক সরোয়ার আমিন বাবু, মো. ইসমাইল, এসএম বাবু (বাপ্পি) সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান প্রমুখ।
আর্থিক সহযোগিতা প্রদান করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট, মহিন উদ্দিন দুলাল ট্রাস্ট, হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশন, হাইব্রীড সিটি আবাসিক প্রকল্প, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট, জালালাবাদ লিভার ট্রাস্ট, মনচন্দ্র-শুশীলা, বিমান-পটু ফাউডেশন, রেনুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, কবি আবুল বশর আনসারী স্মৃতি পরিষদ, আলোকিত সাতকানিয়া-লোহাগাড়া, ব্যারিস্টার মনোয়ার ফাউডেশ, রোকেয়া নূর সমাজ কল্যাণ সংস্থা, সৈয়দা রাজিয়া মোস্তফা ট্রাস্ট, সাদিক কেয়ার ক্লাব। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain