শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

সুনামগঞ্জে বোনের বাড়িতে গিয়ে বোনজামাইয়ের ভাগ্নেকে কুপিয়ে খুন!

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ ডেস্ক :: সুনামগঞ্জের জামালগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দা দিয়ে কুপিয়ে বোনজামাইয়ের ভাগ্নেকে খুন করার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে। খুন হওয়া শিশু রিহান (৮) পূর্বলক্ষীপুর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।

খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলা থেকে তৌহিদ (২৮) নামের এক যুবক ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। আজ সোমবার সকালে আকস্মিকভাবে তার বোনজামাই হাবিব মিয়ার বোনের ছেলে রিহানকে দা দিয়ে কুপিয়ে খুন করেন তৌহিদ। এই ঘটনায় ঘাতক তৌহিদকে আটক করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

কী কারণে এই খুন, তা এখন অবধি নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তৌহিদ মানসিক ভারসাম্যহীন।

স্থানীয় ইউপি সদস্য ইমামুল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। সে গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী উপজেলা থেকে বোনজামাইয়ের বাড়িতে বেড়াতে আসে। সে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে আনে। আর এই দা দিয়েই সে তার বোনজামাইয়ের ভাগ্নেকে কুপিয়ে খুন করেছে।’
তিনি আরও বলেন, ‘খুনের পর আটক করা হলে তৌহিদ জানিয়েছে, প্রায়ই স্বপ্নে দেখে তাকে কে বা কারা দা দিয়ে তাড়া করে বেড়ায়। তাই আক্রমণ প্রতিহত করতে কিনে আনা দাটি নিজের বালিশের নিচে রেখে ঘুমাতে যায়। সোমবার সকালেও স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে তার সামনে শিশুটিকে আসতে দেখে দা দিয়ে অতর্কিত হামলা করে। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।’

স্থানীয় থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় খুনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain