শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে হাঙ্গেরি যাচ্ছে সিলেটের সৌম্য

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের কৃতি ছাত্র দেবজ্যোতি দাশ সৌম্য ৩৫ তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড এ অংশগ্রহণ করছে। সৌম্য আগামী ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৩ ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ৩৫ তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ টিমের সদস্য হিসাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। চার সদস্যের এ টিমে রাজশাহীর ফারহান আহমদ, জারিফ রহমান, চট্টগ্রামের আবরার আল সামিত আরাফ।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিযোগীদের সাথে বিভিন্ন ইভেন্টে তারা অংশগ্রহণ করবে। বাংলাদেশ টিমের নেতৃত্ব দিবেন বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. সোহেল রহমান ও ব্রাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. কায়কোবাদ।

 

এর আগে সৌম্য গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ৩৪ তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্চ পদক লাভ করে। সে এ বছর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

 

সৌম্য সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা চন্দন দাশ ও শিখা রানী দাশের জ্যেষ্ঠ সন্তান। সে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain