শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

হবিগঞ্জে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে আ’ লীগের মামলা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জ শহরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান করে ৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত রাখা হয়েছে ১৫০ জনকে।

শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান।

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ছাড়াও অন্য উল্লেখযোগ্য আসামীরা হলেন, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব এমদাদুল হক ইমরান, আহবায়ক সৈয়দ মুশফিক, বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জিকে গউছের ভাই আব্দুল গফফার, গোলাম মওলা, ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মোজাক্কির হোসেন ইমন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম হাফিজ।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। মিছিল থেকে বিএনপির ব্যানার ফেস্টুন ছেঁড়া হয়। এক পর্যায়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের মিছিলে বিএনপির নেতা-কর্মীরা হামলা করে। এতে সংঘর্ষ বাধে। টানা ২ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহরের শায়েস্তানগর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় উভয় দলের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain