শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

শ্রীমঙ্গলে রিসোর্টে পর্যটক খুনশ্রীমঙ্গলে রিসোর্টে পর্যটক খুন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের রুম থেকে শফিকুল ইসলাম (৩৮) এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলার ডলুবাড়ি এলাকার লেমন গার্ডেন রিসোর্ট থেকে লাশটি উদ্বার করা হয়।

রিসোর্টের লোকজন ও পুলিশ সূত্রে জানায়, গত ২৫ আগস্ট শুক্রবার সকালে চাঁদপুর জেলার শাহারাস্তি থানার খাসের বাড়ি এলাকার পরিচয় দিয়ে নুরুল আমিন ও তার সাথে আরো তিনজন লোক লেমন গার্ডেন রিসোর্টের একটি কক্ষ ভাড়া করে উঠেন। আজ চলে যাওয়ার কথা।

কিন্তু তারা রিসিপসনে না আসায় রিসোর্টের স্টাফরা তাদের চেক আউটের কথা বলতে রুমে যান। সেখানে তাদের রুম তালাবদ্ধ দেখে ও কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা খুলে ভিতরে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল।

নিহত শফিকুল ইসলাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গার কামরুজ্জামানের ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি অজ্ঞাতনামা লোকটিকে হত্যা করে তার সাথের লোকজন পালিয়ে গেছে। আমরা লাশ উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। বিস্তারিত পরে জানা

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain