শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

জাতীয় জনতা পার্টির উদ্যোগে এমএজি ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী পালন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটি, সিলেট জেলা, মহানগর এবং অঙ্গসংগঠনের উদ্যোগে হযরত শাহজালাল রহঃ মাজার সংলগ্ন ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) বাদ আছর জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট তাহমিনুল ইসলাম খান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, প্রফেসর আব্দুল মুহিত, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আহমদ, মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, সিলেট জেলা কমিটির অন্যতম সদস্য কামাল তালুকদার, মহানগর কমিটির সদস্য আব্দুর রহিম, শেখ নজরুল ইসলাম, আব্বাস উদ্দিন, জাহিদ নূর, আজাদ চৌধুরী প্রমুখ।
মাজার জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের পুত্র, পার্র্টির জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। জাতীয় জনতা পার্টি সম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে।
তিনি আরো বলেন, আমাদের দেশের অভ্যন্তরীন সংকট আমাদেরকেই নিষ্পত্তি করতে হবে। সংকট সমাধানে সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে এবং সকল দলের অংশ গ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে, এর বিকল্প কিছু নেই। তাই সরকার ও বিরোধী দলকে সহনশীল হওয়ার জন্য তিনি আহবান জানান।
পরে পার্টির প্রতিষ্ঠাতা জেনারেল এমএজি ওসমানী, সদ্য প্রয়াত পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খান, জেলা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মতিন চৌধুরীসহ অন্যান্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain