শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব দিকে দাউদ নগর বাজার রেলগেইট এলাকায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি। ওই বৃদ্ধের বয়স প্রায় ৬৫ বছর। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, ট্রেন দুর্ঘটনায় নিহত বৃদ্ধের এখন পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

 

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেয়া হয়েছে। এদিকে, ট্রেনের নিচে কাটা পড়া ওই ব্যক্তির দেহ চিহ্নভিন্ন হয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain