শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

ছাতকে হত্যা মামলার আপস মীমাংসা করতে গিয়ে মামার হাতে ভাগনে খুন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকে দুই বছর আগের একটি হত্যা মামলার আপস মীমাংসা করতে গিয়ে আরও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আপন মামার হাতে প্রাণ গেছে ভাগনের। সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভাগনের নাম সাদির আহমদ (৩০)। তিনি বানায়ত গ্রামের মো. মনর আলীর ছেলে৷ হত্যাকারী মামা একই ইউনিয়নের মনছব আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে সোমবার মধ্যরাতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। হত্যাকারী মনছব আলী ও নিহত ভাগনে সাদির দুই বছর আগের একটি হত্যা মামলায় আসামি ছিলেন। টাকা পয়সার মাধ্যমে আপস করার সময় টাকা দেওয়া নিয়ে বৈঠকে দুইপক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতি হলে একপর্যায়ে সাদির বাবার গায়ে লাঠির আঘাত লাগে। এটা দেখে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যায়। তখন তার মামাসহ অন্য আসামিরা সাদিরকে কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই সাদির লুটিয়ে পড়ে। পরে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মামাসহ অন্য আসামিরা পালিয়ে যায়।

এ বিষয়ে ছাতক-দোয়ারাবাজার রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আমরা ঘটনার পরপরই বৃষ্টিতে ভিজে সারা রাত আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পারব। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজে রাখা আছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain