শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেট মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিশ্বশান্তি কল্পে পরমেশ্বর ভগমান শ্রীকৃষ্ণের শূভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেট নগরীতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি এ ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস, ব্রহ্মচারী, শ্রীধর সুধাম দাস, নবীন নীল মাধব দাস, সংকীর্তন দাস, সিদ্ধ মাধব দাস প্রমুখ।

ইসকন সিলেট মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রদান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়া তীব্র গরমে নগরীর প্রধান সড়কগুলোতে চাপ থাকলেও কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে সিলেট মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছে। পাশাপাশি হোন্ডা টিম, মোবাইল টিমও কাজ করছে।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি গ্রহন করেছে ইসকন সিলেট।

আজ বুধবার মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার বিশ্বশান্তি মঙ্গল কামনায় বৈদিক হোমযজ্ঞ, বিকালে জন্মাষ্টমীর আলোচনা সভা ও রাতে মহাভিষেক অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন ইসকন প্রতিষ্টাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৭তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা উৎসব পালিত হবে। এ উপলক্ষে মহাভিষেক, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain