শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

ওসমানীনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত বাবলু রঞ্জন দাস

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ওসমানীনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বাবলু রঞ্জন দাস। তিনি চাকুরী জীবনে সহকারী শিক্ষক হিসেবে ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করে দীর্ঘ প্রায় ১২ বছর সফলতার সাথে শিক্ষাদান অব্যাহত রেখেছেন। তিনি পূর্বে ২০১৯ সালে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি তার এ অর্জন তার পরিবার এবং স্ত্রী পুত্রকে উৎসর্গ করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার সহধর্মিণী পিংকি রানী দাসও অত্র উপজেলার একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি এক পুত্র সন্তানের পিতা। তার নাম সব্যসাচী দাস সৌম্য। বাবলু রঞ্জন দাসের পিতা মৃত উমা প্রসন্ন দাস ও অত্র উপজেলার একজন প্রধান শিক্ষক ছিলেন। বাবলু রঞ্জন দসের ৫ ভাই-বোনদের মধ্যে তিনি দ্বিতীয়। বাবলু রঞ্জন দাসের বাড়ী অত্র উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামে। তিনি কয়েক দিন পর জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে অংশগ্রহণ করবেন। তিনি সবার নিকট দোয়া বা আশীর্বাদ প্রার্থনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain