শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

হবিগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ ডেস্ক নিউজ :: হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন।

গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক জসিম মিয়া (২৩), একই উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৪০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার (৪০)।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক জানান, চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিক্সার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে অন্যান্য আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেক জনের মৃত্যু হয়। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। এছাড়াও অন্য আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain