শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

বিএনপি নেতা জিকে গউছের জামিন নামঞ্জুর

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  রাজধানীতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গউছের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ সেপ্টেম্বর) তার আইনজীবীরা হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন।

একইদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে উভয়পক্ষের আবেদন নামঞ্জুর করেন বিচারক।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছকে জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হলে তার দলীয় সমর্থকরা সেখানে ভিড় করেন।

জানা গেছে, হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের মামলায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান জিকে গউছ। আদালত থেকে গুলশানের বাসায় ফেরার পথে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল।

এরপর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। জিকে গউছ আওয়ামী লীগের এই দুই নেতাকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছিলেন অভিযোগ করে ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain