শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

আগমী শনিবার দিনভর বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর এবং জেলার বিশ্বনাথ ও দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন ও বিশ্বনাথ জোনাল অফিস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ছাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন মূলক কাজের জন্য ৩৩ কেভি ফিডার এবং ১১ কেভি ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশে-পাশের এলাকায় শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলার সকল এলাকায় এবং দক্ষিণ সুরমা থানার লালবাজার ইউনিয়ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাবে।

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain