শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে চার সন্তানের জন্ম দিলেন মমতা দেবী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক নারী। মমতা দেবী (২৭) নামের ওই নারী সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর গ্রামের সত্যরঞ্জন দেবনাথের স্ত্রী।

শুক্রবার ভোরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দু’জন ছেলে ও দু’জন মেয়ে। মমতা দেবীর পাঁচ বছরের আরও এক মেয়ে রয়েছে। একসঙ্গে চার সন্তান পেয়ে খুশি মমতা দেবী।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মমতা। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চার সন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। নবজাতকদের হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডের ইনকিউবিটরে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী।

এর আগে গত বছরের ২২ নভেম্বর ওসমানী হাসপাতালে মৌলভীবাজারের রাজনগরের লিপি রানী নামে আরেক নারী চার সন্তানের জন্ম দেন। তার সন্তানদের মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে ছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain