শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রদল নেতা নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকরের পার্শ্ববর্তী ১০ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী এম. হাফিজুর রশীদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন ওবায়দুল্লাহ ইসহাক ও হাফিজুর রশীদ। সালুটিকর বাজারের পার্শ্ববর্তী ১০ নাম্বার এলাকায় আসার পর একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসহাক ও হাফিজুর মারা যান।

খবর পেয়ে সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নির্মল চন্দ্র দেব একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ওবায়দুল্লাহ ইসহাক সিলেট মহানগরীর দরগা মহল্লা পায়রা ১০৮ ও হাফিজুর রশীদ পায়রা ৮৫ নম্বর বাসায় বসবাস করতেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain