শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

সিলেট দক্ষিণ সুরমায় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল-শোভাযাত্রা, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন।

উন্নয়ন মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মইনুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতা চৌধুরী। এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain