শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট সড়কে তারাপুর বাগানের চা-শ্রমিকরা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মজুরি না পেয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে সিলেট নগরীর তারাপুর চা বাগানের শ্রমিকরা। পাশাপাশি শ্রমিকরা বাগানের জায়গায় দোকান নির্মাণেরও প্রতিবাদ জানিয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা তারাপুর চা বাগানের ভেতরের গোয়াবাড়ি রাস্তা অবরোধ করেন। পরে পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে কথা বলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে দুপুর ১টার দিকে বাগান পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন বাগানের ব্যবস্থাপক।

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা জানান, গত বৃহস্পতিবারের মজুরি চা শ্রমিকরা পাননি। ফলে তারা রাস্তায় নামেন। এমনকি বাগান এলাকায় একটি দোকান নির্মাণ নিয়েও শ্রমিকরা ক্ষুব্ধ।

তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী জানান, শ্রমিকরা বাগান বন্ধ রেখেছেন। সেজন্য তাদের বেতন দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বাগানে দোকান নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, নতুন করে কোনো দোকান নির্মাণ হয়নি, আগে থেকে চালু একটি দোকান সম্প্রসারণ করা হচ্ছে। বাগানের আয়ের জন্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain