শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

তাহিরপুর উপজেলায় শেখ হাসিনার উন্নয়ন প্রচারণা ও গনসংযোগ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগো মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তার যোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এমন কোন খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ দেশে আর কেউ ভূমিহীন, গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর ভিটেমাটিহীন মানুষেরা পাচ্ছে তাদের মাথা গোঁজানোর ঠাঁই।
শনিবার (২৩ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলায় সদর, বড়দল, সুলেমানপুর, মাড়ালা, নয়নাঘর, পাঠাবুকা, মানিকখিলা, লামাগাও গ্রাম সহ বিভিন্ন গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন, অগ্রগতি, প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগযোগ ব্যবস্থা, কৃষি, প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বর্তমানেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই, তাই দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে অবশ্যই শক্তিশালী করতে সকলকে কাজ করে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন-দক্ষিণ বড়দল ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিয়া হোসেন, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, সদস্য আজিজুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর তালুকদার, সাধারণু সম্পাদক বাবুল মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলমগীর, মেম্বার মোফাজ্জল, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সামায়ুন কবির, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, সদস্য হাবিবুর রহমান, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফজলু মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, সুনামগঞ্জ মৎসজীবী লীগের সদস্য শেখ গোলাম কাদির সুজন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া, এমসি কলেজ ছাত্রলীগ নেতা নিপু মিয়া, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আলী আশরাফ রাজন, সামি, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আকরামীন, সোহগীর, লিমন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain