শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

রেল স্টেশনে পথশিশুদের মাঝে প্রতিচ্ছবি’র খাবার বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে রেলওয়ে স্টেশনের পথশিশু ও ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন প্রতিচ্ছবি। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে ২য় দিনের মতো তারা খাবার বিতরণ করেছেন। এর আগে গত ২৩ ডিসেম্বর নগরীর ক্বীনব্রীজ এলাকায় শতাধিক পথশিশু, রিক্সাচালক ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

ছাত্রনেতা ও স্যোসাল এক্সিভিটিস্ট আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন ইমন, হাশিম রেজা, সামি আহমেদ, মুরাদ হোসেন, বিশ্বজিৎ, মিজানুর রহমান, রুহুল আমিন জুবায়ের, মকবুল হোসেন আকিল, নাজিম উদ্দিন পলাশ, মাহিন আহমেদ জয়, দাইয়্যান সুলতান, সাইফুর রহমান, আফজাল আহমেদ প্রমুখ।

প্রতিচ্ছবির উপদেষ্টা আবদুর রহিম বলেন, পরিবেশ রক্ষা, পথশিশুদের নিয়ে কাজ করতেই প্রতিচ্ছবি কাজ করে যাচ্ছে। সারা দেশে ৭ লক্ষেরও অধিক পথশিশু রয়েছে। এই তুলনায় সিলেটেও প্রায় ৫০ হাজারের মতো পথশিশু রয়েছে। যারা ভালো খাবার পায় না। অসহায়, অবেলায় জীবনযাপন করছে। তাদেরকে উন্নত জীবনের ব্যবস্থা করে দিতে কাজ করবে প্রতিচ্ছবি। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষনিধন রোধ, টিলাকাটা বন্ধ, জলবায়ূ পরিবর্তন ও নদী দখল রক্ষায়ও কাজ করবে আমাদের সংগঠন। এজন্য তিনি সমাজের সকল বিত্তবানদের সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain