শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, অভিযুক্ত আটক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরের ছড়ারপার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। এসময় ওই গৃহবধূর স্বামীকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত যুবক।

নিহত জেসমিন বেগম (২২) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে থাকতেন।

অভিযুক্ত যুবক মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪) সুনামগঞ্জ জেলার দিরাই থানার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। তিনি জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই।

ঘটনার পর কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে।

হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারুল মিয়া মদকাসক্ত। তিনি আগে রিকশা চালাতেন। জাহাঙ্গীর মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। এর প্রতিবাদ করতে গেলে জেসমিনের স্বামীকেও ছুরিকাঘাত করেন তারুল।

আহত আরিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain