শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরের পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আত্মহত্যাকারী যুবকের নাম আদিল আহমদ (২৯)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে।

আদিল পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।

পুলিশ জানায়, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে জালালাবাদ থানাপুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার। আদিল তার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাদকাসক্তের পাশাপাশি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম লেন- ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি আত্মহত্যাই। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain