শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট সদর উপজেলায় স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক ( উপসচিব) মো. হুমায়ুন কবির বলেছেন, লার্নিং এন্ড আর্নিং বর্তমান বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যেন, ভালো একটি ভূমিকা রাখতে পারি সে প্রচেষ্টা রাখতে হবে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের কর্মক্ষেত্র যত শক্তিশালী হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তত সহজ হবে। তিনি আরও বলেন জেনারেল শিক্ষিতদের পাশাপাশি, মাদ্রাসা ছাত্রদের মধ্যে অনেক মেধা রয়েছে। । আমরা ৮ হাজার মাদ্রাসা শিক্ষার্থীদের লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের আওতায় নিয়ে এসেছি। যাতে তারা আমাদের মূল স্রোত ধারায় সম্পৃক্ত থেকে নিজের যোগ্যতা কাজে লাগাতে পারে। প্রধান অতিথি আরও বলেন, আমাদের কাজে সততা ও আস্থা তৈরি করতে হবে। তাহলেই আমরা সফল কাম হতে পারবো।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের আওতায় দিন ব্যাপী স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের মোহন দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট তথ্য ও প্রযুক্তি বিভাগের উপ প্রকল্প পরিচালক মো: শরীফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার শ্যামল চন্দ্র দাস। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। গীতা পাঠ করেন উপজেলা প্রশাসনের তাপস পাল। অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার ১৫৬০ জন প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain