শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি প্রতিবাদে-সিলেট জেলা ওয়ার্কার্স পাটির বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামায়াত’ শ্লোগানকে সামনে রেখে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি প্রতিবাদে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাল পতাকার মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী শিশু পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্টির কেন্দ্রীয় সম্পাদক পরিষদের সদস্য ও জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ চরম ডানপন্থী শক্তির ষড়যন্ত্র রুখে দিন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখুন। সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিন। সরকার লাগামহীন দুর্নীতি, লুটপাট ও দলীয় লোকদের সুবিধা দেয়ার জন্যই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানীর দাম কমানো হলেও আমাদের দেশে বারবার মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ সৃষ্টির অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে।
এমনিতে দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। টিসিবির ট্রাকের পিছে লম্বা লাইন প্রমাণ করছে মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের কত বাইরে চলে গেছে। এহেন মুহূর্তে কেরোসিন ডিজেল ও গ্যাসের দাম রাতারাতি অস্বাভাবিক বাড়ায় সর্বপ্রকার পরিবহনের ভাড়া বেড়ে যাবে। ইতিমধ্যে পরিবহন ধর্মঘটের কারণে যাতায়াত ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এ যেন জনগণের জন্য মরার উপর খাড়ার ঘা। আওয়ামী লীগ যে ২৩ দফার ভিত্তিতে সরকার গঠন করেছিল তা ইতোমধ্যে ভঙ্গ করেছে। এতে আগামী নির্বাচনের জন্য বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে।
বক্তব্য রাখেন পার্টির সম্পাদক ম-লী সদস্য কমরেড হিমাংশু মিত্র, মোহিতোশ চৌধুরী প্রসাদ, আব্দুল্লাহ খোকন, আলমগীর হোসেন রুমেল, মাসুদ রানা চৌধুরী, মিলন উরাং, ইব্রাহিম আলী, ছাত্র মৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক বিজয় করিম, আকলিমা আক্তার, রুহুল আমীন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain