শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে আবারো চিনির বড় চালান জব্দ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট থেকে ১৮২ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামের থেকে ৫০ কেজি ওজনের ১৮২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির মালিকেরা হচ্ছেন ডালিম মিয়া (২২), শাকিল (১৮), সালেহ আহমেদ (২২), জুয়েল (২২), আব্দুল মজিদ (৪২), সিদ্দিক (৫০)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় অপরাধ দমন, আসামি গ্রেফতার ও গোয়াইনঘাট থানার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া সীমান্তে চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে গোয়াইনঘাট থানা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানাধীন পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই এস পিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ১৮২ বস্তা ভারতীয় চিনি আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পলাতক চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain