শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর ব্রিজে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মতিউর রহমান (২২)।
তারা অটোরিকশাযোগে বাহুবলের ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে মতিউরদের অটোরিকশা দৌলতপুর ব্রিজের কাছে গেলে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের গাড়িকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ফরিদা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। দুর্ঘটনা ও দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাঈনুল ইসলাম।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain