শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট-জকিগঞ্জ সড়ক শ্রমিকদের অবরোধ- ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-জকিগঞ্জ সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিবহন শ্রমকিরা গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে পুলিশের সঙ্গে বৈঠক শেষে বিকাল ৩টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

জানা যায়, ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার একজনকে গোলাপগঞ্জের একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর সোমবার (২ অক্টোবর) আহত ওই ব্যক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শ্রমিকরা জানান- ওই ব্যক্তির পরিবারের সাথে শ্রমিকদের সমঝোতা হলে নিহত ব্যক্তির পরিবার মামলা করবে না বলে জানায়। পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করে। এজন্য গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। সবশেষে ওসি জানান- তিনি সাক্ষর দিতে পারবেন না। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন।

অবরোধের কারণে গোলাপগঞ্জের দুদিকে রাস্তায় শত শত গাড়ি আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন লোকজন। পরে বেলা ২টার দিকে গোলাপগঞ্জ থানাপুলিশের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় শ্রমিক নেতারা। সে বৈঠকে তাদের দাবি পূরণ হওয়ায় বিকাল ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি (গোলাপগঞ্জ) সুদীপ দাস।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain